Baherlabi (SESDP) Model High School

Baherlabi (SESDP) Model High School
Baherlabi (SESDP) Model High School

বাহেরবালী (SESDP) মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত

 বাহেরবালী (SESDP) মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ০৩ আগস্ট বুধবার এ সফর অনুষ্ঠিত হয়। সকাল দশটায় বিদ্যালয় থেকে অষ্টগ্রাম অভিমুখে নৌকাযোগে এ সফরে স্কুলের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন। সফরে অষ্টগ্রাম বিভিন্ন দর্শনীয় স্থান ও জিরো পয়েন্টসহ ঐতিহাসিক কুতুব শাহী মসজিদ ভ্রমণ করা হয়। মসজিদটি কিশোরগঞ্জ জেলার ‍অষ্টগ্রাম থানা সদরে অবস্থিত পাঁচ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি বাংলার সুলতানী ও মোগল স্থাপত্য বৈশিষ্ট্যে নির্মিত। মসজিদের নির্মাণকাল সম্পর্কের ঐতিহাসিকদের মধ্যে মত বিরোধ লক্ষ্য করা যায়। কেউ কেউ এটিকে 16শ শতাব্দীতে নির্মিত বললেও অধিকাংশ ঐতিহাসিকগণ এটিকে 17শ শতাব্দীতে নির্মিত বলে মনে করেন। 17শ শতাব্দীর প্রথম দিকে নির্মিত বলেই এই মসজিদটিতে সুলতানী ও মোগল স্থাপত্যের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। বিখ্যাত দরবেশ কুতুব শাহর নামানুসারে এই মসজিদটির নাম নামকরণ করা হয়েছে। মসজিদের পাশেই এই দরবেশের কবর অবস্থিত। আয়তাকার এই মসজিদটি উত্তর-দক্ষিণের দৈর্ঘ্য  46ফুট 11 ইঞ্চি এবং পূর্ব-পশ্চিমে 27 ফুট 11 ইঞ্চি প্রস্থ। ভ্রমণ শেষে বিকেল পাঁচটায় প্রফুল্ল মনে স্কুলে ফিরে আসে।




No comments:

Powered by Blogger.