Baherlabi (SESDP) Model High School

Baherlabi (SESDP) Model High School
Baherlabi (SESDP) Model High School

জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত:

 

পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ জেলাধীন বাজিতপুর উপজেলার বাহেরবালী SESDP মডেল উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE) প্রজেক্টের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণ, এর পরিবেশ ও মানুষের জীবনে প্রভাব এবং তা মোকাবিলায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে বেশি বেশি বৃক্ষরোপণ, পানি সংরক্ষণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনর্ব্যবহার (Reduce, Reuse, Recycle) এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে।

এ সময় শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণবিষয়ক বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে। প্ল্যাকার্ডে “পানি অপচয় নয়, সংরক্ষণ করুন”, “বন বাঁচলে জীবন বাঁচবে” এবং “গাছ লাগান, পরিবেশ বাঁচান”, “একটি গাছ একটি জীবন”—এ ধরনের বার্তা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাদ বাগানে ফলদ, বনজ ও ওষধি বৃক্ষ রোপণ করা হয়।

প্রতিবেদক:
নিজস্ব প্রতিনিধি।

অনুষ্ঠানের আরও ছবি










No comments:

Powered by Blogger.