Baherlabi (SESDP) Model High School

Baherlabi (SESDP) Model High School
Baherlabi (SESDP) Model High School

বাহেরবালী (SESDP) মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদিত



মোঃ সাইফুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

বাহেরবালী (SESDP) মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক (Ad-hoc) কমিটি অনুমোদন করা হয়েছে।  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা ০৫ জুলাই ২০২৬খ্রি. এ কমিটির অনুমোদন প্রদান করেন।

অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুল্লাহ সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিপন চন্দ্র দাস। এছাড়া অভিভাবক প্রতিনিধি মোঃ হেলাল মিয়া ও শিক্ষক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম অন্তর্ভুক্ত রয়েছেন।

নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে।

এডহক কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে এডহক কমিটি অনুমোদনের খবর ইতোমধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও উন্নত হবে।


কমিটি অনুমোদনের চিঠি

No comments:

Powered by Blogger.